এক কৃষক ও তার ছাগল

 এক গ্রামে এক কৃষক বাস করত, তার কাছে একটি ছাগল ছিল যেটি কৃষকের খুব প্রিয় ছিল। একদিন দুপুর বেলা কৃষক খেত থেকে কাজ সেরে বাড়ি সে বাড়িতে ছাগলটিকে দেখতে না পেয়ে দুশ্চিন্তায় পরে গেলো। তিনি বাড়িতে এবং বাড়ির আসে পাশে খোঁজা খুঁজি শুরু করল কিন্তু কোথাও খুঁজে পেলনা। দুশ্চিন্তায় কি করবে কৃষক ভেবে পাচ্ছিলো না, প্রতিদিন খেত থেকে ফিরে ছাগলটিকে নিয়ে পাশের পুকুরে স্নান করতে যেতো। দুশ্চিন্তা নিয়েই কৃষক ক্ষেতের দিকে গেল, খেতে পৌঁছতেই কৃষক তার প্রিয় ছাগলটিকে ক্ষেতের পশে নিম গাছের ছায়ায় ছাগলটিকে ঘাস খেতে দেখতে পেল। তার মনে দুশ্চিন্তার মেঘ কেটে আনন্দের বৃষ্টি যেন বই যেতে লাগলো। তার মনে পড়ল সেই তো সকাল বেলা ছাগলটিকে খেতে নিয়ে এসেছিলো যা বাড়ি যাবার সময় ভুলে গেছে।  নিজের ভুলে যাবার জন্যে  মনে মনে ক্ষমা চাইলেন, তারপর ছাগলটিকে নিয়ে পুকুরের দিকে স্নান করতে চললেন। 

Comments

Popular posts from this blog